ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন জমে উঠেছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন জমে উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময়ে সভাপতি-সম্পাদকসহ ১৮ পদে ২৬ জন পদপ্রার্থী তাদের নিজ নিজ মনোয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জনসহ ১৫ জন কার্যকরী সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন। সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমাদেন। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের তথ্য মতে সভাপতি পদে একজন নির্বাচনের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন মো. সালাউদ্দীন মিঠু ও মো. মাহফুজুর রহমান। দু’জন সহ সভাপতি পদে নির্বাচনের বিপরীতে মো. আনোয়ারুল হক, মো.মফিজুর রহমান মুকুল, মো. আব্দুল জলিল ও আশাবুল হক তাদের নিজ নিজ মনোয়ন পত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচনের বিপরীতে মো. সুমন পারভেজ (নন্দন) ও মো. জিয়া উদ্দীন তাদের মনোনয়ন দাখিল করেছেন। যুগ্ম সম্পাদক পদে দু’জন নির্বাচনের বিপরীতে ডা. রবিন, মো. তোছাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়াও কার্যকরী ১২ জন সদস্য পদে নির্বাচনের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ৬ অক্টোবর চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
