এক বিঘা জমি থাকলে ভাতের অভাব নেই- হুইপ ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
এক বিঘা জমি থাকলে ভাতের অভাব নেই- হুইপ ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র আমলে কৃষি খাতকে লোকসানের খাত আখ্যদিয়ে তুলে দিয়েছিলো। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কৃষির উন্নয়নে আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেছে। কৃষি বিজ্ঞানিদের দৌলতে চাষাবাদের পদ্ধতিতে আমুল পরিবর্তন এসেছে। একই সাথে দেশের মাটিতে উৎপাদিত ফসল আমাদের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। এখন এক বিঘা জমি থাকলে ভাতের অভাব নেই। গতকাল সোমবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামের সমন্বিত কৃষক উন্নয়ন সংঘ ও কৃষি পাঠাগারের প্রথম বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি। তিনি বলেন, আজ থেকে ১ বছর আগে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে; যার অব্যহত সুফল এই গ্রামের কৃষকেরা পাচ্ছেন। গাঁড়াবাড়িয়া গ্রামের কৃষকদের দাবির প্রেক্ষিতে হুইপ ছেলুন বলেন, ‘আপনারা যারা মাঠে কাজ করেন আপনাদের অবদান অনস্বীকার্য। তাই আপনাদের দেওয়া জমি এই সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের নামে রেজিস্ট্রি করে দিলে আমি আধুনিক ভবন নির্মাণ করে দেবো। সাথে সাথে আপনারা ঐক্যবদ্ধ হয়ে অর্থ গুছিয়ে আমার সাথে যোগাযোগ করলে তার সাথে আমি কিছু অর্থ যোগান দিয়ে একটি ট্রাক্টরও কেনার ব্যবস্থা করে দেবো। আপনাদের এই সামাণ্য সাহায্য করতে পেরে আমি নিজেকে ধণ্য মনে করি। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, সমন্বিত কৃষি উন্নয়ন সংঘ ও কৃষি পাঠাগারের সভাপতি কৃষক আব্দুল কাদের, সাধারন সম্পাদক কৃষক নাসির উদ্দিন, সহ সভাপতি কৃষক আব্দুল লতিফ। এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিন অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা শাহীন রাব্বি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)