আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

আপলোড তারিখঃ 2024-09-13 ইং
আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এসময় দুজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বিজিবি হেডকোয়াটার থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক দুজন ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেন (২৯)। গতকাল দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

``

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, সুনির্দিষ্ট তথ্যে ঢাকা থেকে যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদরের বিশেষ টহলদল আমঝুপি মহাসড়কে অবস্থান নেয়। সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জেআর পরিবহন’-এর একটি বাস আমঝুপিতে পৌঁছালে বিজিবি টহল দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)