মা ও দুই বছরের মেয়ে অগ্নিদগ্ধ : শিশুকন্যাকে ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
মা ও দুই বছরের মেয়ে অগ্নিদগ্ধ : শিশুকন্যাকে ঢাকায় রেফার্ড ছবির ক্যাপশন:
দামুড়হুদার মোক্তারপুরে জ্বলন্ত হারিকেনে কেরোসিন ঢালতে গিয়ে বিস্ফোরণ নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে মা ও দুই বছরের শিশুকন্যা। জলন্ত হারিকেনে কেরোসিন ঢালতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় শিশুকন্যাসহ মা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। শিশুকন্যার ৭৫ শতাংশ পুড়ে যাওয়ায় গতকালই তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী সিমা খাতুন তার দুই বছর বয়সী মেয়ে সুমাইয়াকে নিয়ে দিন পনের আগে পিতার বাড়ি একই উপজেলার মোক্তারপুরে বেড়াতে আসে। গতকাল রাতে বিদ্যুত চলে গেলে সিমা খাতুন জ্বলন্ত হারিকেনে কেরোসিন তেল ঢালতে থাকে। এসময় হারিকেনটি হঠাত বিষ্ফোরণ হয়ে আগুন বাতাসে ছড়িয়ে পড়ে। আগুন লেলিহান শিখায় দগ্ধ হয় সিমা খাতুন ও তার পাশে থাকা শিশুকন্যা সুমাইয়া। সিমার হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেলেও শিশুসন্তান সুরাইয়ার সারা শরীর অগ্নিদগ্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিতসক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মকবুল হোসেন বলেন, সুমাইয়া খাতুনের অবস্থা অশংকাজনক, প্রায় ৭৫ ভাগই পুড়ে গেছে সুমাইয়ার শরীর। তার বুক থেকে পা পর্যন্ত সারা শরীর পুড়ে গেছে। সুমাইয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় এবং তার মা সিমা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)