জীবননগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
জীবননগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদহ, রায়পুর ও বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় উপজেলার হাসাদাহ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কামাল হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে ছাত্র-জনতা একটি আমূল পরিবর্তন এনে দিয়েছে। যখন ছাত্ররা বুক পেতে দিয়েছিল, তাদের মনে হয়েছিল এই পুলিশরা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, সে তো এই দেশের মানুষ, আমার বুকে হয়ত গুলি করতে পারবে না। কিন্তু একটি চক্রের ইন্ধনে ছাত্রদের বুকে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। যার ফলাফল আল্লাহ বাস্তবে বিচার করেছেন। আজ সেই চক্রের মূলহোতারা দেশ থেকে পালিয়েছে।

রুহুল আমিন বলেন, ‘জামায়াত ইসলাম এ দেশের মানুষের বিচার ফিরিয়ে দিতে চায়। বর্তমান সময়ে একটি চক্র হাট, ঘাট, বিল, বাওড়, জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সমস্ত কিছু যা দখল হয়েছে, যদি তা ফিরিয়ে না দেয়া হয়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোর করে তা ফিরিয়ে দেবে। আর দখল, লুটপাট, ভাঙচুর বন্ধ না করলে উচিত জবাব দেয়া হবে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলাম কোনো বিশৃঙ্খলা চায় না, সবসময় শান্তি চায়। কে জামায়াত করে, কে হিন্দু, কে খ্রিস্টান বাংলাদেশ জামায়াতে ইসলাম কোনো বৈষম্য করবে না। যার প্রতিই অন্যায় হোক না কেন আমরা তার প্রতিবাদ করবোই।’ এসময় তিনি সুন্দর চুয়াডাঙ্গা তথা দেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মফিজুর রহমানের সার্বিক পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)