চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের চার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

আপলোড তারিখঃ 2024-09-04 ইং
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের চার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত সোমবার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে চার পদের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় গত ২৮ আগস্ট। লিখিত পরিক্ষায় নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২০ জন, ড্রাইভার ৬ জন, জারিকারক ৬ জন ও অফিস সহায়ক ৬ জন উত্তীর্ণ হয়। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪টি, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে একটি করে শূন্যপদ আছে। লিখিত পরিক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। ওই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ‘মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা এর কার্যালয়ের ০২/০৯/২০২৪ খ্রি. তারিখের ৬৫ নং অফিস আদেশের নির্দেশনা মোতাবেক আগামী ০৭/০৯/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, ড্রাইভার, জারিকারক ও অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা এতদ্বারা স্থগিত করা হলো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)