ঝিনাইদহে বন্যার্তদের জন্য জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু

আপলোড তারিখঃ 2024-08-28 ইং
ঝিনাইদহে বন্যার্তদের জন্য জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ শুরু ছবির ক্যাপশন:

দেশের বিভিন্ন জেলায় বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। ত্রাণ সংগ্রহে গতকাল মঙ্গলবার সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মীরা। সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্যদ্রব্য, জামাকাপড় ও ওষুধ সংগ্রহ করে। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এ ত্রাণ সংগ্রহণ করেন। আগামী ৩ দিন ত্রাণ সংগ্রহ শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা জানান, নগদ টাকা বাদে খাদ্যদ্রব্য, জামাকাপড়, ওষুধসহ নানা উপকরণ আমরা সংগ্রহ করছি। ৩ দিনে যা সংগ্রহ হবে, সেই সাথে বিএনপির নেতা-কর্মীরা দিয়ে তারা বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে গিয়ে পৌঁছে দিবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)