রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা

আপলোড তারিখঃ 2017-09-16 ইং
রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আয়োজনে সাবেক জেলা সভাপতি মোজাম্মেল হকের নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক সাংসদ, বিশিষ্ট শিল্পপতি হাজী মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব শহরের রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকি আবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও মহিলাদল নেত্রী জাহানারা পারভীন, পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সদর থানা বিএনপি প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খাইরুল ইসলাম, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি প্রচার সম্পাদক ইয়াছিন হাসান কাকন, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদল সদস্য আসাদুল হক বটুল, জেলা যুবদলের নেতা মনিরুজ্জামান লিপটন, কুদ্দুস মহলদার, হাফিজুল ইসলাম মুক্ত, আব্দুল হান্নান, আব্দুস সালাম, সুমন পারভেজ খান, মাসুদ রানা আপেল, ইমরুল হাসান ফটিক, এরশাদ আলী, জামাল, মেহেবুব, সালাম, বকুল, তুহিন আহম্মেদ, আব্দুস সালাম, জেলা তরুন দলের আহ্বায়ক মাবু সরকার, জেলা ছাত্রদলের নেতা শাকিল আহমেদ নাঈম, রিন্টু মহলদার, শাহাবুদ্দিন, অনিক আহমেদ, আসাদুল হক, পিয়াস, মান্না দেওয়ান, জুয়েল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)