চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত

আপলোড তারিখঃ 2024-08-21 ইং
চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত আছে। গতকাল মঙ্গলবারও চুয়াডাঙ্গা শহরের হেলথ এইড মেডিকেল সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সঠিকভাবে পরিচালনার জন্য সতর্ক করে। এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও দাবি তোলে অবৈধভাবে নিয়ম না মেনে চলা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাও অভিযান করতে নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে সোমবার থেকে যৌথ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

গতকাল মঙ্গলবার অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের হেলথ এইড মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য সতর্ক করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সতর্ক করা হয়।

``

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এর আগে গত সোমবারও অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তিন প্রতিষ্ঠানে সিলগালাসহ এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)