চুয়াডাঙ্গায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2024-08-19 ইং
চুয়াডাঙ্গায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:

বিডিআর বিদ্রোহে বিনা বিচারে আটক সদস্যদের মুক্তি, অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণাসহ পুনরায় চাকরিতে যোগদানের ব্যবস্থা করার দাবিতে চাকরিচ্যুত সদস্যরা চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানাসহ সারা দেশের ইউনিটসমূহে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছিল, তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিল। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিটসমূহে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিল না আমাদের বাক স্বাধীনতা। কোনো আইনজীবী নিয়োগ দেওয়া নিষেধ ছিল। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা। যা পৃথিবীর কোনো দেশেও হয়ত এমন নিয়ম নেই। আমরা অত্যান্ত অসহায় হয়ে পড়েছি। সারা দেশে প্রায় ১৮ হাজার এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য রয়েছে। আমাদের দ্বারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রাষ্ট্র কিংবা সমাজের কোনো ক্ষতি হয়নি। আমাদের জরাজীর্ণ সংসার জীবনের দিকে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়ে স্মারকলিপিতে অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণাসহ পুনরায় চাকরিতে যোগদানের ব্যবস্থা করার আবেদন জানানো হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, দিদার আলী, মিজানুর রহমানসহ বিডিআর কল্যাণ পরিষদ ও চুয়াডাঙ্গা জেলায় ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)