হত্যার দায় স্বীকার করে আদালতে ঝণ্টুর জবানবন্দি প্রদান

আপলোড তারিখঃ 2024-07-28 ইং
হত্যার দায় স্বীকার করে আদালতে ঝণ্টুর জবানবন্দি প্রদান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বকসিপুর গ্রামের ইমরান হত্যা মামলার আসামি ঝণ্টু (৩৫) খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার ঝণ্টুকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে ইমরান গত ২২ জুলাই খুন হয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন তিার বাবা। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিষ্ণুপদ আসামি ধরতে অভিযান শুরু করেন। তিনি গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে ঝণ্টুকে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিষ্ণপদ জানান, ঝণ্টুকে আদালতে হাজির করলে তিনি হত্যার কথা স্বীকার করে জানান, তার দোকানে থাকা অবস্থায় সন্ধ্যায় ইব্রাহিম ও ইমরান তাদের বাড়িতে গিয়ে গোয়ালঘরের মধ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করত। এ সময় ঝণ্টু তাদের বলেন, বাড়িতে ছোট ছেলে আছে, এ কারণে সেখানে নেশা করতে নিষেধ করেন। তবে তারা নিষেধ না শুনলে তাদের হাঁসুয়া দিয়ে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই দুজন তাকে লাঠি দিয়ে মারধর করে। পরে ঝণ্টু বাড়ি থেকে হাঁসুয়া নিয়ে এসে ইমরানকে কোপ মেরে বাড়ি চলে যায়। পরে ইমরানের মৃত্যু সংবাদ শুনে সে পালিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)