দামুড়হুদা ও জীবননগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি টগর

আপলোড তারিখঃ 2024-07-28 ইং
দামুড়হুদা ও জীবননগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি টগর ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খেটে খাওয়া দরিদ্র নিম্নবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র নিম্নবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

দামুড়হুদা:
দামুড়হুদায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল বিকেল ৫টায় দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন এম নুরুন্নবী মার্কেটের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে বেছে বেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করেছে জামায়াত, শিবির ও বিএনপি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টার্গেট করে সব কিছু ধ্বংস করার নীল নকশা করেছিল তারা। দীর্ঘ ২৮ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেও তারা দেশের মানুষের জন্য কিছুই করতে পারেনি। আজ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে দেশের যা কিছু উন্নয়ন করেছে তা আপনারা সব দেখতে পারছেন এবং সবাই তার উপকার ভোগ করছেন।’
এমপি টগর আরও বলেন, ‘আজ কয়েক দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল এতে আপনারা ফেসবুক চালাতে পারেননি, ছেলে-মেয়ের কাছে টাকা পাঠানোর জন্য বিকাশ করতে পারেননি। এসময় আমরা চলে গিয়েছিলাম জামায়াত-বিএনপির আমলে। কিন্তু একবার ভেবে দেখুন এসব ডিজিটাল সেবা সব কিছুর উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। দেশটাকে অস্থিতিশীল করতে অসংখ্য শিবিরের ক্যাডারকে তারা মাঠে নামিয়েছে। এ দেশটাতে আপনার আমার সকলের, তাহলে দেশের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে গান পাউডার ছিটিয়ে পুড়িয়ে দিয়ে আমাদেরই ক্ষতি করেছে তারা।

``

তিনি বলেন, আপনারা সবাই সবার অবস্থান থেকে সচেতন হয়ে, যার এলাকার থেকে এমন লোকজন ঢাকায় তাণ্ডব চালাতে গিয়েছিল তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। সরকার কোটা আন্দোলনের বিপক্ষে নয়। জামায়াত, শিবির ও বিএনপি দেশজুড়ে যে তাণ্ডব শুরু করেছিল তার হাত থেকে এদেশের মানুষকে বাঁচাতে সরকার কারফিউ দিয়েছে।’ এসময় এমপি টগর নিজ অর্থায়নে ২২০ জন হতদরিদ্র ভ্যান চালক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন।
দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ।

``
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 80.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

জীবননগর:
সারা দেশে চলমান অস্থিতিশীল পরিবেশের মধ্যে জীবননগরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে পৌর সভার ৯টি ওয়ার্ডের ২৫০ জন অসহায় মানুষের মধ্যে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল। চুয়াডাঙ্গায়-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের উদ্যোগে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।

জীবননগর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন এমপি আলী আজগার টগর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জীবননগরে খেটে খাওয়া অসহায় ভ্যানচালক মানুষগুলো মানবতার জীবনযাপন করেছে। সে কারণে বাংলাদেশের সফল প্রধানমন্তী শেখ হাসিনার নির্দেশে জীবননগরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। দেশে যখন উন্নয়নমূলক কাজ হয়েছে তখন একটি চক্র দেশে অশান্তি সৃষ্টি করে চলেছে। কিন্তু এই চক্রটি কোনোভাবেই সফল হতে পারেনি। এই চক্রটি এবার ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে জ্বালাও পোড়াও করেছে, যা কাম্য নয়। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে দেশের এই অপশক্তি মোকাবিলা করি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি।

কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুর পরিচালানায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজা লিটন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)