দামুড়হুদায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের জেল

আপলোড তারিখঃ 2017-09-14 ইং
দামুড়হুদায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ১৫ দিনের জেল ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে খাইরুল নামের এক বখাটেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর স্কুলপাড়ার মৃত ই¯্রাফিল হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো উজিরপুর স্কুলপাড়ার মৃত ই¯্রাফিল হোসেনের ছেলে খাইরুল ইসলাম (১৮)। গতকাল বুধবার সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি আসছিল। এসময় প্রতিদিনের ন্যায় বখাটে খাইরুল ইসলাম স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে। পরে স্কুলছাত্রী কুলকিনারা না পেয়ে বিষয়টি তার পরিবারের কাছে অবগত করে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা গতকাল দুপুরে দামুড়হুদা মডেল থানায় বখাটে খাইরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুপুর ১টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ বখাটে খায়রুলকে উজিরপুর থেকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বেলা সাড়ে ৩টার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটে খাইরুল ইসলামকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী জহির উদ্দীন মোহাম্মদ বাবর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)