ছাত্রলীগ নেতা সজলসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা

আপলোড তারিখঃ 2017-09-13 ইং
ছাত্রলীগ নেতা সজলসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানের সামনে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকার জান্নাতুল মওলা কবরস্থানের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছে ফার্মপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জনি। মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে ফার্মপাড়া যাওয়ার পথে ৪ জন যুবক জনির মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ব্যাপারে রাতেই জনি বাদী হয়ে পৌর শহরের আরামপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে পৌর ছাত্রলীগ নেতা সজল, মৃত জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর, আবু তালেবের ছেলে হাবীব ও ফার্মপাড়ার সুরুজ আলীর ছেলে তুষারের নামে একটি ভাঙচুর ও ছিনতাই মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)