জীবননগরে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণকালে জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2024-07-03 ইং
জীবননগরে কিশোরীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণকালে জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ এবং শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়।

বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন কাজল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. কিসিঞ্জার চাকমা বলেন, বর্তমান সমাজে মেয়েদের সজাগ হতে হবে। তাদের প্রতিবাদী হতে হবে। বাল্যবিবাহ যেখানে হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে সেটা বন্ধ করতে হবে। সমাজের সবাই যদি একটু সচেতন হওয়া যায়, তাহলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেন। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. জামিল আখতার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)