চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

আপলোড তারিখঃ 2024-06-26 ইং
চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় হলদে পাখি সম্প্রসারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের কমিশনার ও চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করাতে হবে। যথেষ্ট প্রচার থাকতে হবে। আমাদের কার্যক্রমে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। মানুষের ছোট বয়স থেকে নেতৃত্ব, পরোপকারিতার মনোভাব গড়ে তোলার জন্য হলদে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে হলদে পাখি সম্প্রসারণে জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে হবে। প্রচার-প্রচারণা বাড়াতে হবে। মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। বিভিন্ন জাতীয় আয়োজনে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, মানবিক মানুষ হওয়ার জন্য এই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ। পিপিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বা নিজেরা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করতে হবে। এসময় জেলা প্রশাসক হলদে পাখি, গার্ল গাইড ও রেঞ্জের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আহ্বান জানিয়ে সময় নির্ধারণের জন্য প্রস্তাব করলে শিক্ষাক্রম অনুসরণ করে সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান নাঈমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান ও জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন। এসময় আরও বক্তব্য দেন দামুড়হুদার গার্ল গাইডস কমিশনার ফাহমিদা রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সাবিনা খাতুন, বিজ্ঞ পাখি কবিতা খাতুন, ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, চুয়াডাঙ্গা সদরের স্থানীয় কমিশনার দিলরুবা খানম প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে পাঠ করেন ফারিয়া আহমেদ। আর গীতা পাঠ করেন অনুশ্রী ঘোষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)