শৈলকুপার কুমার নদের স্টিল ব্রিজের নাট-বল্টু খুলে গেছে

আপলোড তারিখঃ 2024-06-24 ইং
শৈলকুপার কুমার নদের স্টিল ব্রিজের নাট-বল্টু খুলে গেছে ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের ওপর নির্মিত স্ট্রিলের ব্রিজটি এখন চরম ঝুঁকিপূর্ণ। ব্রিজের বিভিন্ন অংশের নাট-বল্টু খুলে গেছে। জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন। ভেঙে গেছে ব্রিজের নিচের লোহার পাত। পুরো ব্রিজের পাটাতন দেবে গেছে। পারাপারের অনুপযোগী হয়ে পড়লে উপায় না পেয়ে তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার হাজারো মানুষ। এলাকাবাসী দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি করেছেন।

তথ্য নিয়ে জানা গেছে, ১৯৯৫ সালে গাড়াগঞ্জ-কুমারখালী সড়কের কুমার নদের ওপর ১১২ মিটার এই ব্রিজটি নির্মাণ করে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ। পরবর্তীতে ব্রিজটি ঝিনাইদহ এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। কুমার নদ-নদী পারাপারের একমাত্র এই স্টিলের ব্রিজটি কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে মেরামত করা হলেও জং ধরে মরিচা পড়ে গেছে স্টিলের পাত, নাট-বল্টু ও পাটাতন।

শৈলকুপার বারইপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম জানান, স্ট্রিলের এই ব্রিজ দিয়ে গাড়াগঞ্জ থেকে হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু ব্রিজের অনেক স্থানে জং ধরে ছিদ্র হয়ে গেছে। লোহার পাত ভেঙে যাওয়ায় যানবাহন চলার সময় দেবে যাচ্ছে। যেকোনো সময় ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই গ্রামের নাদির শেখ ও আমিরুল ইসলাম জানান, ব্রিজের মাঝখানের পাত ভেঙ্গে গর্ত হওয়ার কারণে মানুষের হাত-পা কেটে যাচ্ছে। সাইকেল আটকে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ছে। ওই সড়কে চলাচলাকারী করিমন চালক আলমগীর হোসেন জানান, ‘আমরা তো ভয়ে ভয়ে ব্রিজটি পার হচ্ছি। মাঝখানে ব্রিজের নিচের লোহার পাত ভেঙে গেছে। কী হবে আল্লাহ পাকই জানেন।’

এ ব্যাপারে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, ব্রিজটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপাতত নতুন কোনো ব্রিজ নির্মাণের বরাদ্দ নেই। তবে চলাচলের উপযোগী করার জন্য আমরা প্রতিনিয়ত স্টিলের ব্রিজটি মেরামত করছি। আগামীতেও এই মেরামত কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)