চুয়াডাঙ্গায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2024-06-22 ইং
চুয়াডাঙ্গায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদের বিপরীতে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এর আগে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরাপ উদ্দীন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনারা আজ একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে, আপনারা ঐক্যবদ্ধ। দুনিয়ার মজদুরের পিছনে কিছু অশুভ শক্তি থাকে, যারা নিজেদের স্বার্থে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সেই শক্তিগুলো ব্যর্থ হবে। আপনারাই এ দেশের চালিকাশক্তি। মিস্ত্রী না থাকলে নির্মাণ কখনই সম্ভব নয়। বিদেশে মিস্ত্রীরা অনেক সম্মান পায়, আমাদের দেশেও তা হতে হবে। কর্মে সৎ থেকে নিজের এবং দেশের উন্নতি করতে হবে।’

``

সংসদ সদস্য বলেন, ‘নিজেদের মধ্যে কোনো কোন্দল থাকলে তা নিজেরাই মেটাতে হবে। কোন্দল পরিহার করে যদি ঠিকমত পথ চলেন, তবে আপনাদের চলার পথ আরও গতিময় হবে। আপনারা এগিয়ে যাবেন। শ্রমিক ছাড়া একটা রাষ্ট্র চলে না।’ এসময় তিনি নির্মাণশ্রমিক নেতা-কর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কার্যালয়ের জন্য একটি ঘরের কথা বলেছেন, কতটুকু করা যায়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হোসেন, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন ও সদস্য আলমগীর হোসেন। পরে ফিতা কেটে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিসহ অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)