সরোজগঞ্জে গণসংবর্ধনা গ্রহণকালে সদর উপজেলা চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2024-06-12 ইং
সরোজগঞ্জে গণসংবর্ধনা গ্রহণকালে সদর উপজেলা চেয়ারম্যান নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার।


প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘সদর উপজেলা নির্বাচনে আমার সকল যুবলীগের কর্মীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীদের সমর্থন ও ভালোবাসায় আমি আজ আপনাদের চেয়ারম্যান হতে পেরেছি। এ জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের সময়ে আওয়ামী লীগের কিছু লোক, স্থানীয় চেয়ারম্যানদের অত্যাচার আমার নেতা-কর্মীদের কিছুটা বিব্রত করেছে, তারা মানুষকে মানুষ মনে করেনি। নির্বাচনের সময়ে অপপ্রচার চালিয়েছিল যুবলীগ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এ জন্যই তাদেরকে বলছি যুবলীগ চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, তবে সন্ত্রাসী, চাঁদাবাজি করে আওয়ামী লীগের কিছু চেয়ারম্যানরা।’

``

তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ‘বর্তমান সময়ের কিছু চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিভিন্ন স্থানে মাটিকাটা, বালি উত্তোলনসহ সমাজে বিভিন্ন অপকর্ম কাজ করে বেড়াচ্ছে। তবে আমরা এসব কাজ থেকে দূরে থাকব। আমি জনগণের পাশে আছি, আমি বিশ্বাস করি জনগণও আমার পাশে থাকবে।’


নঈম জোয়ার্দ্দার বলেন, ‘যে সকল চেয়ারম্যান ও মেম্বাররা হাট-বাজার, বিল-বাওড় জনগণের সম্পদ লুটেপুটে খাচ্ছে, জনগণকে দিচ্ছে না। আগামীতে এরও হিসাব দেয়া লাগবে, এসব হিসাবও আমি রাখব। শুধু জনগণকে আমার পাশে থাকতে হবে। নির্বাচনের সময় অনেকেই বলেছিল টাকার বিনিময়ে ভোট হবে, আমি বলেছিলাম টাকা দিয়েও ভোট হবে না। জনগণের ভোট আমার ভালোবাসায় আমাকে নির্বাচিত করেছে, এ জন্য কোটি কোটি টাকা থাকলেও ভোট হয় না। মানুষকে অন্যায় ও অবিচার করে হুমকি-ধমকি দিয়ে ভোট আদায় করা যায় না। ভালোবাসা দিয়ে ভোট অর্জন করতে হয়। আমি শুনেছি রাতের আঁধারে টাকার বিনিময়ে ভোট কিনে নেওয়া হয়েছে, খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে জনগণের সাথে থেকে আমি জনগণে কাজ করেছি, জনগণের পাশে থেকেছি, তবে সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের আত্ম সম্মানবোধ ভোট বিক্রয় করেছে এ থেকে বিরত থাকতে হবে জনগণকে।’


তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসার মান আমি যেন রাখতে পারি ও আপনাদের কাছেও আমার ভালোবাসা আশা করতে পারি। ভোটের সময় অনেকে ভেবেছিল ছোট নেতারা কী করেবে, বড় বড় নেতা খেলা খেলবে, সেটা আর সম্ভব হয়নি, জনগণ আমাকে বিজয়ী করেছে। আমি জনগণের নেতা, কোনো ভোট চুরি করে নেতা হইনি। এ জন্য জনগণের পাশে থাকব, আছি। জনগণ যে উন্নয়নের কথা বলেছে, আমি জনগণের পাশে থেকে সেই সকল উন্নয়ন কাজগুলো করে দেব। আমি জনগণের ভালোবেসেছি, জনগণও আমাকে ভালবেসেছে। আমি কোনো সময় কোনো কিছু চুরি করিনি। যদি চুরি করতাম, তাহলে জনগণ আমাকে এমনভাবে ভালোবাসতো না। আজকে যারা বড় বড় নেতা ক্ষমতায় আছে এবং স্থানীয় চেয়ারম্যান ও অঢেল সম্পদের মালিক, তারাই আমার নির্বাচনে অনেক বাধা প্রদান করেছিল। কিন্তু জনগণ সেটা মেনে নেয়নি, আমাকে ভালোবেসে জয়যুক্ত করেছে।’


নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা অন্যায়ভাবে কাউকে মারধর করবেন না, গ্যাঞ্জাম করবেন না। তবে কেউ যদি অন্যায়ভাবে গ্যাঞ্জাম করতে আসে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। যারা অন্যায় করবে, তাদের বিচার করা হবে। যে পরের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে, ডাকাতি করেছে, তার বিচার হবে, অন্যের জায়গা অন্যায়ভাবে দখল করেছে, তাদের বিচার হবে। তবে আমার নেতা-কর্মীদের বলছি, আপনারা কাউকে কিছু বলবেন না। জনগণ যেভাবে আমাকে ভালোবেসেছে, আশা করি সামনের বারও বাক্স ভরে জনগণ আমাকে ভোট দিবে। তবে আমার জনগণ যদি কোনো বিপদে পড়ে, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব।’

``


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য আজিজুল ইসলাম আজাদ ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগার। এসময় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মেম্বার আব্দুল কালাম, আওয়ামী নেতা শাহাজান আলী পচা, আওয়ামী লীগের নেতা ছানোয়ার বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুম রানা, সেক্রেটারি রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রাকিব হাসান, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সেক্রেটারি মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রানা, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ, ছোট মানিক, মোমিন, জিসান, আমজাত, আওয়ামী লীগের নেতা আঙ্গুর, সরোজগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শাহিন মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। গণসংবর্ধনা শেষে নেতা-কর্মীদের জন্য জুয়েল রানা চাতালে সাড়ে ৫ হাজার লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)