ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বেগমপুরের ছোট ব্রিজ নামক স্থানে ফাঁড়ি পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ফাঁড়ি পুলিশের হাতে ৬ পিস ইয়াবাসহ বেগমপুর চিলমারী পাড়ার আলী আকবরের ছেলে চাকরিচ্যুত সেনা সদস্য বশির উদ্দীন (৩৫) আটক হয়েছে। বেগমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মাসনুন জানান, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বশির একটি মোটরসাইকেলযোগে দর্শনা রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বেগমপুর ছোট ব্রিজ নামক স্থানে মোটরসাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশী করে ৬পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে বশিরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার পুলিশের হাতে মাদকদ্রব্যসহ আটকও হয় সে। তার বিরুদ্ধে মাদক ও চোরাকারবারের একাধিক মামলা রয়েছে। সর্বশেষ এ বছরের ৯ জানুয়ারি বেগমপুর ফাঁড়ি পুলিশের হাতে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক হলে সেনা বাহিনীর চাকরী থেকে তাকে বহিস্কার করা হয়।
