ছবির ক্যাপশন:
‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এর আয়োজন করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
