হরিণাকুণ্ডুতে টিপু মল্লিক, শৈলকুপায় এগিয়ে মন্নু

আপলোড তারিখঃ 2024-05-22 ইং
হরিণাকুণ্ডুতে টিপু মল্লিক, শৈলকুপায় এগিয়ে মন্নু ছবির ক্যাপশন:

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিপু মল্লিক। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাজেদুল ইসলাম ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর ও বিজয়ী প্রার্থীদের এজেন্ট সূত্রে এ খবর জানা গেছে।

এদিকে, শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা আরিফ রেজা মন্নু ভোট গণনায় এগিয়ে ছিলেন। উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শাকিল আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন এগিয়ে ছিলেন। উল্লেখ্য, শৈলকুপার একটি কেন্দ্রে সাবেক ছাত্রলীগ সভাপতি ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদের তালাচাবি প্রতীকে ঢালাও সিল মারার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)