নিখোঁজ এমপি আনার, উদ্বিগ্ন পরিবার!

আপলোড তারিখঃ 2024-05-19 ইং
নিখোঁজ এমপি আনার, উদ্বিগ্ন পরিবার! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্নে রয়েছেন তার পরিবারের সদস্যরা। গত তিন দিন ধরে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ গতকাল শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রউফ মুঠোফোনে জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি। তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপু বলেন, এ বিষয়ে কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। তিনি দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু বলেন, ‘বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছেন।’ তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাবেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, স্থানীয় এমপি মহোদয় নিখোঁজ থাকার একটি খবর লোকমুখে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)