চুয়াডাঙ্গায় আম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2024-05-17 ইং
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন:

৩০ হাজার ৮১০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগানে উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন। আমবাগান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ ও দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহসভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

``

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় ২২০ হেক্টর, দামুড়হুদা উপজেলায় ৭৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮১০ মেট্রিক টন। ১৬ মে ২ জ্যৈষ্ঠ থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২৪ মে ১০ জ্যৈষ্ঠ থেকে হিমসাগর, ৩০ মে ১৭ জ্যৈষ্ঠ থেকে ল্যাংড়া, ১০ জুন ২৭ জ্যৈষ্ঠ আম্প্রপালি (বারি আম-৩), ১৫ জুন ১ আষাঢ় থেকে ফজলী জাতের, ১ জুলাই ১৭ আষাঢ় থেকে আশ্বিনা/বারি-৪ জাতের আম সংগ্রহ হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, এ জেলায় উৎপাদিত আম অত্যান্ত ভালো মানের। সে কারণে আম পাড়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানতে হবে। উৎপাদিত গুণগত মানের আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে দৃষ্টি দেয়া জরুরি। এ জেলার আম ব্যবসায়ীদের সুবিধার্থে অন্য কোনো জেলা থেকে অপরিপক্ক আম ঢুকতে দেয়া হবে না। এছাড়া আম বাজারজাতকরণের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতে বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া এবং পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)