৪ বছরের সিনথিয়ার ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্যের আবেদন

আপলোড তারিখঃ 2024-05-14 ইং
৪ বছরের সিনথিয়ার ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্যের আবেদন ছবির ক্যাপশন:

সিনথিয়া, বয়স ৪ বছর, পিতা-আলমিন হোসেন, গ্রাম-আলুকদিয়া, উপজেলা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা। ট্রানজিশনাল এভি ক্যানেল ডিফেক্ট ও সেভিয়ার পিএএইচ রোগে আক্রান্ত হওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা, ওপেন হার্ট সার্জারি করার জন্য পরামর্শ দিয়েছে। এ অপারেশনে ব্যয় হতে পারে ৮ লাখ টাকা।

সিনথিয়ার পারিবারিক ও হাসপাতালের তথ্য অনুযায়ী জানা গেছে, সিনথিয়া জন্মগ্রহণের পর থেকে তার হার্টের সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময়ে নানা হাসপাতালে ও চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা করা হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থা অবনতি হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকায় গত ৮ মে চিকিৎসার জন্য নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর ডা. এ কে শামসুদ্দীন আগামী সেপ্টেম্বর ১৬, ২০২৪-এ হাসপাতালে এডমিশন করে ওপেন হার্ট সার্জারি করবেন, এ পরামর্শ দিয়েছেন। হাসপাতালের তথ্য ও তার পরিবার সূত্রে জানা গেছে, এ অপারেশনসহ অন্যান্য বিষয়ে ব্যয় হতে পারে ৮ লাখ টাকা।

সিনথিয়ার পিতা আলামিন হোসেন চুয়াডাঙ্গা শহরে একটি দোকানে সামান্য বেতনে চাকরি করেন। তার আর্থিক অবস্থা ভালো না। সংসার চালাতে কষ্ট হয়ে যায়। ৮ লাখ টাকা জোগাড় করে মেয়ের জীবন সংগ্রামে টিকিয়ে রাখা দুঃসাধ্য। শিশুটির জীবন সংগ্রামে টিকিয়ে রাখাতে সমাজের মানবিক ব্যক্তি, দানশীল মানুষ, সামাজিক প্রতিষ্ঠান, অন্যান্য যে কেউ আর্থক সাহায্যসহ যেকোনো সহযোগিতা করার জন্য তার পিতা ও পরিবারের সদস্যগণ অনুরোধ করেছেন।

আর্থিক সাহায্য প্রেরণের ঠিকানা- আলামিন হোসেন, বিকাশ নম্বর-০১৭৭১ ৯৯৯৪৯১, আলামিন হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ০৬৬ ৩২০১ ০০০০ ৯০২৭৬ ইউনাইটেড কমারশিয়াল ব্যাংক (ইউসিবিএল ব্যাংক), চুয়াডাঙ্গা শাখা, চুয়াডাঙ্গা। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)