আজিজুল হককে সমর্থন দিলো পৌর আ.লীগ

আপলোড তারিখঃ 2024-05-03 ইং
আজিজুল হককে সমর্থন দিলো পৌর আ.লীগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে সমর্থন জানিয়েছে পৌর আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগ নেতা আরেফিন আলম রঞ্জু, পৌর এলাকার সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম চন্দন, জাতীয় সমাজতান্ত্রিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা যুবলীগ নেতা শরীফ হোসেন দুদু, অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ, রাসেদুজ্জামান বাকী, আব্দুর রশিদ, শেখ সেলিম, টুটুল, গালিব, ফয়েজ সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি সাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাল্টু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মাহাবুবুল ইসলাম সেলিম, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, মুন্না আজমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের হাজী আজিজুল হককে সমর্থন জানান। একইসাথে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য একমত পোষণ করেন এবং ভোটারদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)