৮টি বসত-বাড়ি পুড়ে নিঃস্ব সবাই

আপলোড তারিখঃ 2024-05-03 ইং
৮টি বসত-বাড়ি পুড়ে নিঃস্ব সবাই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে। চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এতে বাবা-ছেলেসহ ৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তারা অত্যন্ত গরিব। একমাত্র পরনের পোশাক ছাড়া কিছুই নেই তাদের। এমনকি তারা দুপুরে রান্নাবান্না করে খাবে সেই পরিস্থিতিও নেই। তাদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
ক্ষতিগ্রস্তরা বলেন, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। চোখের সামনে একে একে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাদের কিছুই আর নেই। কেউ চাল-ডাল দিলেও রান্না করার সরঞ্জামটুকুও নেই। প্রবাসী শাহীনের স্ত্রী বলেন, ‘আমার নগদ টাকাসহ সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে মুহূর্তেই আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় থাকব, কী খাব?’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাবেক ইউপি সদস্য ইনতাজুল হক বলেন, ৮টি বাড়ির কোনো অস্তিত্ব নেই। নগদ টাকাসহ আসবাবপত্র সব পুড়ে গেছে। এক বেলার খাবারও নেই তাদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)