জাকারিয়া আলমের ১০ ভরি সোনার দাম ১ লাখ টাকা

আপলোড তারিখঃ 2024-04-29 ইং
জাকারিয়া আলমের ১০ ভরি সোনার দাম ১ লাখ টাকা ছবির ক্যাপশন:

আসন্ন দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এস এ এম জাকারিয়া আলম। তিনি উপজেলার ছোট বলদিয়া গ্রামের আনোয়ারুল ইসলাম ও মোছা. সামছুন নাহার দম্পত্তির সন্তান। শিক্ষাজীবনে বিএ পাশ জাকারিয়া আলম দুই মেয়াদে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে তিনি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। এ নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে অংশগ্রহণ করছেন।

জাকারিয়া আলমের বার্ষিক আয় ৬ লাখ টাকা। এছাড়া তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তির আয় ৪ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা। তিনি ৪৪ লাখ ১০ হাজার ৫০০ টাকার মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। তাঁর স্ত্রীরও বিপুল পরিমাণ সম্পদ। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর স্ত্রী ৩৫ লাখ ৪১ হাজার ৬২৬ টাকার মালিক। স্বামী-স্ত্রী মিলিয়ে তাঁদের মোট সম্পদের পরিমাণ ৭৯ লাখ ৫২ হাজার ১২৬ টাকা। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এসব তথ্য পাওয়া যায়।

এস এ এম জাকারিয়া আলম হলফনামায় তাঁর বার্ষিক আয় হিসেবে দেখিয়েছেন, কৃষিখাত থেকে ৬০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ৪ লাখ ২০ হাজার টাকা ও সম্মানী ভাতা বাবদ ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তির আয় হিসেবে দেখিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে জাকারিয়া আলম উল্লেখ করেছেন, নগদ ৯০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ৩ লাখ ৭৯ হাজার ৩৮৫ টাকা, ইন্স্যুরেন্স ও ডিপোজিট ৯০ হাজার ২৪৩ টাকা, মোটরসাইকেল ২ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৫০ হাজার টাকা ও ব্যবসায় বিনিয়োগ ২০ লাখ ৬৮ হাজার ৩৭২ টাকা। এছাড়া অস্থাবর সম্পদ হিসেবে তাঁর স্ত্রীর রয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ৫৩ হাজার ৪৮৩ টাকা, ইন্স্যুরেন্স ও ডিপোজিট ৩ লাখ ৬৪ হাজার ৬২৬ টাকা, এফডিআর ৯ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, যার মূল্য ১ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৫০ হাজার টাকা ও অন্যান্য ১৪ লাখ ৭ হাজার ৫১৭ টাকা।
স্থাবর সম্পদ হিসেবে জাকারিয়া আলম ১৫.৬০ শতক কৃষিজমির মালিক, যার মূল্য ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া তিনি যৌথ মালিকানায় ৬০ শতক কৃষিজমি ও ৫ শতক বাড়ির মালিক। যার মূল্য যথাক্রমে ৬ লাখ ৯০ হাজার ও ৬ লাখ ৬০ হাজার টাকা। জাকারিয়া আলমের স্ত্রীর স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের অকৃষি জমি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)