সরকারি কলেজের জমি দখলের চেষ্টা

আপলোড তারিখঃ 2024-04-27 ইং
সরকারি কলেজের জমি দখলের চেষ্টা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সরকারি কলেজের পরিত্যাক্ত জমি দখল করে বাঁশের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে প্রাইভেট ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার সকালে কলেজ কর্তৃপক্ষ থানা পুলিশের সহযোগিতায় নির্মিত বাঁশের বেড়া অপসারণ করেছে।

স্থানীয়রা জানান, ১১ একর জমির ওপর ১৯৬৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ৪৭ বছর পর ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। ইতিমধ্যে কলেজের সুরক্ষায় পুরাতন প্রাচীর ভেঙে চারদিকে নতুন সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। সম্প্রতি কলেজের একাডেমিক ভবনের পাশে পরিত্যাক্ত জমির পুরাতন প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। তবে স্থানীয় বেসরকারি প্রাইভেট ব্রাইট মডেল স্কুলের পরিচালক ওই জমি তাঁর নিজেদের জমি বলে দাবি করেন। এবং রাতের অন্ধকারে জমি দখল করে বেড়া দেন। তবে এ বিষয়ে কিছুই জানে না সরকারি কলেজ কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার ভোরে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো নোটিশবিহীন গোপনে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীবসহ সহকারী অধ্যাপক ও শিক্ষকবৃন্দ। পরে পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।
ওসি শেখ গনি মিয়া বলেন, ‘আলমডাঙ্গা সরকারি কলেজের জমি জবর দখল করা হচ্ছে বলে ইউএনও সাহেব আমাকে জানালে আমি ঘটনাস্থলে ফোর্স পাঠায়। পরে আমি ও ইউএনও সাহেব স্থান পরিদর্শন করি। সেখানে গিয়ে জমিতে বেড়া দেওয়া দেখতে পাই। পরে প্রশাসন ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে ওই বেড়া অপসারণ করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)