চুয়াডাঙ্গায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-04-25 ইং
চুয়াডাঙ্গায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও উলামায়ে কেলামগণ মুসলিম ধর্মানুসারীদের নেতা। তারা চাইলে অনেক কিছুই করতে পারেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের সজাগ হতে হবে। এ কাজে জনগণকে অবহিত করতে হবে, সকলকে সতর্ক করতে হবে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি। আর এ মানসিকতা পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে। এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও প্রসার ঘটাতে হবে। যাতে করে একটি শিশু ও নারী আর কোনো সহিংসতা কিংবা নির্যাতনের শিকার না হয়।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আর্বিভাব হয়েছে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও মানবতার জন্য। ইসলাম মানুষকে প্রকৃত মানুষ বানানোর শিক্ষা দেয়। নবীকূল শিরোমনি হযরত মুহাম্মদ (সা.) বিশ্বে শান্তি, কল্যাণ ও মানবতা প্রতিষ্ঠার আহ্বান জানান। দ্বীনি দাওয়াত প্রদানের মাধ্যমে রাসূলে কারীম (সা.) ইসলাম প্রচার করেছিলেন। ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সমাজে সকলকে একযোগে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)