সংবাদ প্রকাশ হওয়ায় নির্যাতিত তানিমকে প্রাণনাশের হুমকি

আপলোড তারিখঃ 2017-09-08 ইং
সংবাদ প্রকাশ হওয়ায় নির্যাতিত তানিমকে প্রাণনাশের হুমকি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী থানাপাড়ার তানিম (১৫) নামের এক স্কুলছাত্রকে সোনার রুলি বালা চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ ঘটনায় দৈনিক সময়ের সমীকরণসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর নির্যাতিত তানিমকে হত্যার হুমকি দিয়েছে হেকমতের ছেলে রশিদুল। এ ঘটনার পর তানিম পালিয়ে গিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হারদী থানাপাড়ার হেকমত আলীর ছেলে রসিদুল ঈদের ছুটিতে বাড়ি আসে। গত মঙ্গলবার তার বাড়ি থেকে এক জোড়া রুলি বালা চুরির ঘটনা ঘটে। এ চুরির বিষয়ে সে একই পাড়ার স্বপনের ছেলে দশম শ্রেণীর ছাত্র তানিমকে সন্দেহ করে। তাকে ওইদিন বিকেলে বৈদ্যনাথপুর এলাকার একটি পাট ক্ষেতে নিয়ে যাওয়া হয়। নির্যাতিত স্কুল ছাত্র তানিম জানায়, তাকে জোরপূর্বক চুরির বিষয়টি স্বীকার করানোর জন্য চেষ্টা করে। সে এ চুরির সাথে জড়িত নই বলে জানালেও তকে নানা ভাবে হুমকি দেয়। এক পর্যায়ে কে চুরি করেছে তা জানানোর জন্য তানিম কুমারী এক কবিরাজের বাড়িতে যায়। সেখানে কবিরাজের সাথে কথা বলে বাড়ি থেকে বের হলেও আবারো তাকে ধরে রশিদুলের বাড়িতে নিয়ে গিয়ে ছাদে তুলে চুরির স্বীকারেক্তি আদায়ের জন্য মারধর করা হয়। সে চুরির করেনি বলে জানালে তাতে তারা সšুÍষ্ট হতে পারেনি। রাত ২টার দিকে দ্বিতীয় দফায় কলেজের মধ্যে নিয়ে মারপিট করে জোরপূর্বক তার মুখ থেকে চুরির স্বীকারোক্তি আদায় করে। এ সময় তারা তার কথা মোবাইলে রেকর্ডিং করে। রসিদুল লোকজন দিয়ে গত বুধবার সকালে রুলিবালার দাম ৭০ হাজার টাকা ধার্য্য করে স্ট্যাম্পে তানিমের পিতামাতার স্বাক্ষর করিয়ে নেয়। উল্লেখ্য, তানিমকে চোর বলে এক ব্যক্তি দোষারোপ করে ধরে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু নির্যাতনই নই সাদা স্ট্যাম্পে তার পিতামাতার স্বাক্ষর করে নিয়েছে বলেও তাদের অভিযোগ। এ ঘটনায় গত বুধবার ওই কিশোরের পিতা থানায় অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)