চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জ থেকে উদ্ধার

আপলোড তারিখঃ 2024-04-19 ইং
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জ থেকে উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা থেকে অপহৃত তামিম হোসেন (৭) নামের এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় অপহরণকারী আল-আমিনকে (২৯) গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন। গ্রেপ্তার হওয়া আল-আমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে। অপহৃত তামিম হোসেন চুয়াডাঙ্গা জেলার হানুরবাড়াদি গ্রামের মো. সুন্নত আলীর ছেলে। এর আগে গত বুধবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত তামিম হোসেনকে উদ্ধার ও অপহরণকারী আল-আমিনকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২ অধিনায়ক বলেন, অপহৃত তামিম হোসেনের বাবা সুন্নত আলীর সঙ্গে অপহরণকারী আল-আমিনের প্রায় দুই মাস আগ থেকে বন্ধুত্ব গড়ে ওঠে। এ সুযোগে কৌশলে আল-আমিন গত ১৭ এপ্রিল বুধবার দুপুরে বাড়ির পেছন থেকে অপহরণ করে নিয়ে যায় তামিম হোসেনকে। এ ঘটনায় তামিমের বাবা চুয়াডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি র‌্যাব-১২ জানার পর তামিমকে উদ্ধারে অভিযান চালায়। বুধবার রাতে বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে অপহৃত তামিমকে উদ্ধার ও অপহরণকারী আল-আমিনকে গ্রেপ্তার করে হয়।

র‌্যাব অধিনায়ক বলেন, ধারণা করা হচ্ছে তামিমকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো। কিন্তু অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত তামিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব সদস্যরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)