মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলামিন হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকার মৃত মিণ্টু ইসলামের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, আলামিন মোটরসাইকেলে মুন্সিগঞ্জের নিগার সিদ্দিক কলেজ এলাকার এডিবি ব্রিকসে (ইটভাটায়) যাচ্ছিলেন। এসময় ট্রাক ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার নিচে পড়ে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়।

জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলামিনের চাচাতো ভাই আসিরুল ইসলাম সেলিম বলেন, দুর্ঘটনার পর বাসচালক বাসটি না থামিয়ে চলে যান। পরে স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে বিকেলের দিকে মারা যান। আলামিন হোসেনের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোনের ছায়া। বাবাকে হারিয়ে দুই ছেলে-মেয়ে মারুফ (১৭) ও মারিয়া (৫) কান্নায় ভেঙে পড়ে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া জানান, মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় মৃত্যু হওয়ার কারণে সেখানেই সুরতহাল রিপোর্ট সংগ্রহ করবে। সংবাদটি লেখা পর্যন্ত কোনো অপমৃত্যুর মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)