দর্শনায় রেল লাইনের পাশে মিলল যুবকের লাশ

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
দর্শনায় রেল লাইনের পাশে মিলল যুবকের লাশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় রেল লাইনের পাশ থেকে দীপক হালদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা দর্শনা হল্ট স্টেশনের অদূরে রেল লাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এছাড়া আগের রাতে দীপক হালদারকে ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতেও দেখা যায়। স্থানীয়রা এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবক মেহেরপুরের মুজিবনগর থানাধীন কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল সকালের দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরবর্তী ইটখোলা অরক্ষিত রেল গেট নামক স্থানের রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থালে পৌঁছে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করে। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে পরিবারের সদস্যরা লাশটিকে দীপক হালদার বলে শনাক্ত করে।

স্থানীয়রা আরও জানান, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দীপক হালদারকে একটি ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে ওই মোটরসাইকেলটি স্টেশন সংলগ্ন ঠাকুরের চায়ের দোকানে সামনে দীর্ঘক্ষণ পড়ে থাকায় অনেকে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে। একপর্যায়ে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়। যার নম্বর মেহেরপুর ল-১২-০১৬৭ (১৫০ সিসির)।

এ বিষয়ে দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে জিআরপি পুলিশের এএসআই জাহাঙ্গীর হোসেন জানান, দর্শনা হল্ট স্টেশনের অদূরবর্তী অরক্ষিত রেল গেট নামক স্থানের রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে, এমন খবর পেয়ে সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গভীর রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাঁপিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ছিটকে রেললাইনের পাশে পড়েন।

দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, প্রায় ৩৫ কিলোমিটার দূর মুজিবনগর জেলা থেকে কেন তিনি এখানে আসেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার জন্যই তিনি দর্শনায় এসেছিলেন। ট্রেনে কেটে আত্মহত্যাই মূল উদ্দেশ্য ছিল, না এর পেছনে অন্য কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে। তিনি আরও জানান, একটি দামি মোটরসাইকেল দর্শনা থানা পুলিশ উদ্ধার করেছে। মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি রহস্যজনক হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)