আলমডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2024-04-14 ইং
আলমডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা তিনজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন– ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সদর উপজেলা গ্রামের সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)।

``
দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার সকাল ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন আলমডাঙ্গার পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন গুরুত্বর আহত হন। আহত যুবককে এলাকার লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)