চুয়াডাঙ্গা বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
চুয়াডাঙ্গা বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে সভায় বণিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার উপস্থিত সকলের সঙ্গে মার্কেটের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার সকল ব্যবসাপ্রতিষ্ঠানের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে শতভাগ সিসিটিভি ফুটেজের আওতায় আনার তাগিদ প্রদান করেন। পাশাপাশি বাজারের নাইট গার্ডদের গতিবিধি এবং কার্যক্রম স্থানীয় পুলিশের মনিটরিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট বাজার বা মার্কেট কর্তৃপক্ষকেও নিজস্ব জনবলের মাধ্যমে নৈশপ্রহরীদের কার্যক্রমের তদারকির নির্দেশনা প্রদান করেন। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকল ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদানসহ পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)