ঝিনাইদহে বালি ব্যবসায়ীদের দখলে মহাসড়ক

আপলোড তারিখঃ 2024-04-04 ইং
ঝিনাইদহে বালি ব্যবসায়ীদের দখলে মহাসড়ক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের সড়ক-মহাসড়কগুলো সহজেই দখল করছেন বালি ব্যবসায়ীরা। এদিকে, রাস্তার পাশে স্তুপ করে রাখা বালি বাতাসে উড়ে স্থানীয় বাসিন্দাসহ পথচারীদের দুর্ভোগে ফেলছে। নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশু ও বৃদ্ধরা। বালির কণা চোখে-মুখে ঢুকে যানবাহনে দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি করছে।

সরেজমিন দেখা গেছে, জেলা শহরের ডাইভারশন রোড, আরাপপুর, হামদহসহ বিভিন্ন পাড়া-মহল্লার পাকা সড়কে বাড়ি নির্মাণের জন্য ইট, বালি, খোয়া ও বিভিন্ন সামগ্রী ফেলা রাখা হয়েছে। আসলাম হোসেন নামে এক পথচারী জানান, আগে রাস্তার পাশে বালির স্তুপ করলে পৌরসভা থেকে জরিমানা আদায় করা হতো। তাছাড়া ইট, কাঠ ও নির্মাণসামগ্রী অপসারণ করা হতো। এখন কিছুই হয় না। ফলে বালি ব্যবসায়ীরা দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। পৌর কর্তৃপক্ষের নাকের ডগায় চুটিয়ে বালির ব্যবসা করে যাচ্ছে।

আদর্শপাড়ার মতিনুজ্জামান অভিযোগ করেন, তার এলাকায় অনেকেই রাস্তার পাশে বালি ও ইট রেখে বাড়ি নির্মাণ করছেন। দিনের পর দিন তোর আর এসব রাখা যায় না। এক্ষেত্রে পৌরসভা একেবারেই নীরব কেন তিনি প্রশ্ন তোলেন। এবং এর থেকে নিস্তার দাবি করেন।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, পৌরসভার সুরক্ষা বিভাগ এগুলো দেখভাল করে থাকে। তিনি বলেন, সুর্নিদৃষ্ট তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)