চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে কর্মশালায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

আপলোড তারিখঃ 2024-04-04 ইং
চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে কর্মশালায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ স্লোগানে গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি ও  সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফাতেহ আকরাম।

আলোচনা সভার শুরুতেই সর্বজনীন পেনশন স্কিমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা কালেক্টরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। সেমিনারে সাংবাদিক মানিক আকবর, জেলা বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, এনজিও কর্মী কানিজ সুলতানা, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সালাম ইসলামসহ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কাউন্সিলরসহ অংশীজনেরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। এটি বাস্তবায়নে আপনারা বেশি বেশি প্রচার করেন। শেষ বয়সের সম্বল হবে সর্বজনীন পেনশন। সেমিনারে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশ না নেওয়ায় জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি সরকারি কাজ। আমন্ত্রণ দেওয়ার পরও যারা আসেননি, তাদের বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)