মিরপুরে সাতজনের লাশ পাওয়া গেছে

আপলোড তারিখঃ 2017-09-07 ইং
মিরপুরে সাতজনের লাশ পাওয়া গেছে ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানায় সাতজনের দগ্ধ লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা সোয়া তিনটার পর এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা জানান। ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিংয়ে বেনজীর আহমেদ বলেন, আজ ভবনে সাতজনের কঙ্কাল হয়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গেছে। কক্ষের মধ্যে এখন ৫৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বেনজীর আহমেদ বলেন, নিহতদের মধ্যে জঙ্গি আব্দুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই ছেলে এবং বাকি দুজন কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। আব্দুল্লাহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আল-আনসার সদস্য ছিলেন। তিনি বলেন, জেএমবির এই অংশটির প্রধান সারোয়ার জাহান, কানাডীয় নাগরিক তামিম চৌধুরী, অংশটির আরেক নেতা সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ অনেকেই আব্দুল্লাহর বাড়িতে ঘুমিয়েছেন। সারোয়ার-তামিম অংশটি ভেঙে যাওয়ার আগে পুরোনো অংশের এক শুরার সদস্য, তাঁর নাম আমি বলতে চাই না, তিনি গ্রেপ্তার হওয়ার পর আব্দুল্লাহর বিষয়ে জানিয়েছিলেন। বেনজীর আহমেদ জানান, বিস্ফোরণ হওয়া বাড়িটিতে কবুতরের খামার ছিল। বিস্ফোরণে অনেকগুলো কবুতর মারা গেছে। তিনি বলেন, এখানে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার ‘কমল প্রভা’ নামের বাড়িটি ঘেরাও করে র‌্যাব। বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান র‌্যাব চিহ্নিত করে। পরে বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক প্রবাসীর মালিকানাধীন ছয়তলা বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাটের ৬৫ জন বাসিন্দাকে সোমবার রাতেই সরিয়ে নেয় র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)