চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী কারাগারে

আপলোড তারিখঃ 2024-03-29 ইং
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মী কারাগারে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এসময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সরকারি কৌসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যান বলে জানা গেছে।

``

আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এসময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যারা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’

বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)