দামুড়হুদায় ভৈরব নদের মাটি চুরি হাতেনাতে তিনজন আটক, ট্রাক্টর জব্দ

আপলোড তারিখঃ 2024-03-28 ইং
দামুড়হুদায় ভৈরব নদের মাটি চুরি হাতেনাতে তিনজন আটক, ট্রাক্টর জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পানি উন্নয়ন বোর্ডের অভিযানে দামুড়হুদার ভৈরব নদের মাটি চুরি করে বিক্রির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় মাটি বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক্টর। গতকাল বুধবার বেলা একটার দিকে বাঘাডাঙ্গা ভৈরব নদের পাশে অভিযান চালিয়ে তাাদের আটক করা হয়। পরে আটককৃতদের দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাইদ আনোয়ার বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। আটককৃতরা হলেন- উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সিদিক (৪৫), বাঘাডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০) ও জুড়ানপুর গ্রামের মৃত মজনু আলির ছেলে লাবলু আলী (৪৪)।

মামলা সূত্রে জানা যায়, দামুড়হুদা থানাধীন মাথাভাঙ্গা মৌজার ভৈরব নদের পুনঃখননকৃত মাটি বাঘাভাঙ্গা গ্রামে আবু সিদ্দিকের জমির পাশে রাখা হয়। গতকাল দুপুরে বিনা অনুমতিতে ওই মাটি ট্রাক্টরযোগে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন আবু সিদ্দিক, আশরাফ ও লাভলু আলি। এসময় সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাইদ আনোয়ার তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের নিকট থেকে ১৫০ ঘনফুট চোরাই মাটি ও মাটি বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে থানায় হস্তান্তর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)