আলমডাঙ্গায় ওয়ান শুটারগান ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-03-27 ইং
আলমডাঙ্গায় ওয়ান শুটারগান ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় দেশীয় ওয়ান শুটারগান ও গুলিসহ সজিব হোসেন ওরফে ফজা (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা লাল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজিব হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মণ্টু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া।
আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পুলিশ গোপনে খবর পায়, আলমডাঙ্গা লাল ব্রিজ এলাকায় একজন সন্ত্রাসী অপরাধ সংঘটনের উদ্দেশ্য অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাউসপুর সাতকপাট নামক স্থানে একটি পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে টার্গেট করে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল তার। তিনি খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও আলমডাঙ্গা থানায় মোট ১০টি মামলা রয়েছে। তাকে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)