ছবির ক্যাপশন:
দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪। এতে চুয়াডাঙ্গা জেলায় ২১টি ক্রীড়া বিভাগে ৮ থেকে ১৩ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে বাছাই করা হবে। এর মধ্যে রয়েছে আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, উশু, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, স্কোয়াস, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে আগামী ৩ মে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণের জন্য জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের ঠিকানা: bksp.gov.bd> অনলাইন আবেদন > ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ-২৪ > ফরম পূরণ > submit >। পূরণকৃত ফরমের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় তথ্য পেতে ০১৭১৩-২৪৬০৪০, ০১৬০৭-৫০৬২৬৬, ০১৭১৬-৬৬২৩৩৮, ০১৬৭২-০৯৩৩৪৬, ০১৭১৩-৯০০৬৩৫ ও ০১৯১৪-০২৭৪৩৪ নম্বরে মোবাইলে যোগাযোগ করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অফিস সচিবের সঙ্গে যোগাযোগ করা যাবে।
