চুয়াডাঙ্গায় পুনাকের সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-03-18 ইং
চুয়াডাঙ্গায় পুনাকের সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক নারীদের হাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।

সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। নারীরা ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর কিনতে পারবেন।

``

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা। চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী জান্নাতুল ফেরদৌস বলেন, রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাছে বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে সপ্তাহব্যাপী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি করা হবে।

এসময় উক্ত সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির এ কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। প্রথম দিনে সাশ্রয়ী বাজারে যে সাড়া পাওয়া গেছে, তা আমাদের ভালো লেগেছে। কারণ দরিদ্র নারীরা বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পেরেছে। তারা দান বা সাহায্য নিচ্ছে না। সপ্তাহব্যাপী এ সাশ্রয়ী বাজার থেকে নারীরা তাদের ইচ্ছামত ১০টি পণ্য অর্ধেক মূল্যে কিনে উপকৃত হবেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদক জোবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়রা আক্তারসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)