চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

আপলোড তারিখঃ 2024-03-17 ইং
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত শুক্রবার জেলা কারাগারে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

     চুয়াডাঙ্গা কারাগার সূত্রে জানা গেছে, চেক প্রতারণা মামলায় দিলীপ কুমারের এক বছরের সাজা হয়। তার নামে চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ থেকে তাকে চুয়াডাঙ্গায় জেলা কারাগারে হস্তান্তর করা হয়। এরই মধ্যে গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কয়েদি দিলীপ কুমার বিশ্বাসকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।      বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, চিকিৎসকের মতে স্ট্রোকে দিলীপ কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)