আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2024-03-17 ইং
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এই জরিমানা করেন।

গতকালের অভিযানের সময় আলমডাঙ্গা উপজেলায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক ২৯টি পণ্যের নির্ধারিত দাম যাচাই করা হয়। এছাড়া তরমুজের পাইকারি আড়ত, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় অভিযানে বিভিন্ন অনিয়মের অপরাধে তরমুজের আড়ত, খেজুর ও ফলের দোকানসহ ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আর ব্যবসায়ীদের ডিম, মুরগি, ছোলাসহ কৃষি বিপণন অধিদপ্তর হতে দাম বেধে দেওয়া ২৯টি পণ্যের বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপপরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)