আলমডাঙ্গায় দুই দিনে তিনজনের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
আলমডাঙ্গায় দুই দিনে তিনজনের আত্মহত্যা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় গত দুই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল শুক্রবার আলমডাঙ্গার মধুপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবতী ও গত বৃহস্পতিবার পাঁচকমলাপুরের সিহাব ও একই দিন জগন্নাথপুর গ্রামের সাবিহা খাতুন (৭৮) আত্মহত্যা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের মেয়ে আঁখি খাতুনের (১৯) তিন মাস আগে পার্শ্ববর্তী ইবি থানার রাধানগর গ্রামের ইমরান হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের আগেই তিনি জরায়ু রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে স্বামী ও তার পরিবারের সাথে মনোমালিন্য চলছিল। তাই আঁখি মধুপুর গ্রামে তার বাবার বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার আঁখি রোজায় থাকার কারণে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। এসময় ঘরের আড়াই ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের লোকজন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এদিকে, সিহাব আলী (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাঁচকমলাপুর গ্রামে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কবুতর বিক্রি নিয়ে সিহাব আলীর সাথে তার মায়ের ঝগড়া হয়। রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায় সিহাব। মাঝরাতে তার পরিবারের লোকজন খোঁজখবর নিতে গেলে সিহাবকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর দিকে, আলমডাঙ্গা উপজেলা জগন্নাথপুর গ্রামে সাবিয়া খাতুন (৭৮) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সাবিয়া খাতুন বয়সের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার পরিবারের লোকজনও তেমন তাকে দেখাশোনা করতো না। গত বৃহস্পতিবার দুপুরে নিজের শোবার ঘরে শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, দুই দিনে তিনজন আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)