আলমডাঙ্গায় কৃষকের ফলন্ত শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2024-03-15 ইং
আলমডাঙ্গায় কৃষকের ফলন্ত শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের গাবতলা মাঠে কৃষক শাহান আলীর ফলন্ত শসা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কৃষক শাহান আলী নিজের শসাখেতে গেলে দেখতে পান শসাগাছগুলো কেউ কেটে দিয়েছে। কৃষক শাহান আলী বলেন, ‘আমি অত্যন্ত কষ্ট আর পরিশ্রম করে মাঠে শসাবীজ রোপন করি। যা তিল তিল করে সার পানি দিয়ে বড় করেছি। ধরা পেতেছে। কয়েক হাট বিক্রিও করেছি। দামও ভালো। এমতাবস্থায় গত পরশু দিন গ্রামেরই একটি ছেলে বেশ কিছু শসা ছিড়েছে। এসময় আমি দেখে তাকে দুটি চড় দিই। এসময় একজন মহিলা এলে তাকে বললে ছেলেটা কে নিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরেই গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমার শসা গাছ কেটে দিয়েছে। ঘটনাটি স্থানীয় ওল্টু মেম্বারকে জানিয়েছি। তিনি দেখে দুঃখ প্রকাশ করেছেন।’

শিক্ষক আশাদুল জানান, ‘আমি শুনে দেখতে এসে অবাক হয়েছি। কারণ কৃষক কষ্ট করে ফসল ফলিয়ে নতুন স্বপ্ন দেখে। প্রতিহিংসার বলি হলো কৃষকের স্বপ্ন। এটি খুবই দুঃখজনক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)