ছবির ক্যাপশন:
জীবননগরে মোবাইলে ফোনের দোকানে চুরি করতে গিয়ে রাজিব নামের এক যুবক ধরা পড়েছে। স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে জীবননগর থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজের সময় জীবননগর বাজারের খায়রুল টেলিকমে এই ঘটনা ঘটে। ওই যুবকের নাম রাজিব। তিনি সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খায়রুল টেলিকমের মালিক খায়রুল বলেন, ‘তারাবির নামাজ পড়ে এসে দোকানের মধ্যে শব্দ শুনতে পাই। পরে দোকান খুলে দেখি মালামাল চুরি করে দুজন পালিয়ে যাচ্ছে। এসময় একজনকে আটক করতে পেরেছি। তবে অন্যজন পালিয়ে গেছে।’ এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এরপরই সেখানে থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
