চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন

আপলোড তারিখঃ 2024-03-08 ইং
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল শনিবার ৯ মার্চ এই দুই ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন অফিস। শেষ দিনে প্রার্থীরা মাঠে ছিলেন সরব। আখের গোছাতে প্রত্যেক প্রার্থীই ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। শেষ সময়টুকু কাজে লাগাতে দেখা গেছে প্রত্যেক প্রার্থীকেই। কোথাও কোথাও দেখা গেছে, ঝটিকা মিছিল, আবার কোথাও কোথাও ছোট ছোট আলোচনা সভা।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবে না। ওই সময়ে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবে না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। কোনো অস্ত্র বা শক্তিও প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না কেউ।
বিধি অনুযায়ী যানবাহন চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ৯ মার্চ শনিবার মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই পত্রে ৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ১০ মার্চ রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরেকটি পৃথক পত্রে ৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ৯ মার্চ শনিবার মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে, নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি, মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি, বন্দর ও জরুরি পণ্য পরিবহনের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া প্রার্থী ও তার এজেন্টদের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারও গাড়িও চলতে পারবে।

শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে পারবে না।’

নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন)-মোটরসাইকেল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাদুল হক-আনারস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত সাহা-ঘোড়া, আব্দুর রাজ্জাক-চশমা ও মোহা. ওসমান গনি-অটোরিক্সা প্রতীকে লড়ছেন।

নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জহুরুল ইসলাম-মোরগ, আনারুল ইসলাম-ভ্যানগাড়ি, ইবাদত আলী-টিউব ওয়েল ও আবু বক্কর সিদ্দিক-ফুটবল। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সোহাগ-ফুটবল, সাইফুল ইসলাম-তালা, জয়নাল আবেদীন-বৈদ্যুতিক পাখা, মিজানুর রহমান-মোরগ ও নূর আলম-টিউব ওয়েল। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মকবুল হোসেন-টিউবওয়েল, আশরাফুল হক-তালা, সুজন আলী-মোরগ, শামিম রেজা-ফুটবল, মুকুল চাঁদ-ঘুড়ি, সাবিদ হোসেন টিটুল-ভ্যানগাড়ি, অলিল হোসেন-লাটিম ও মুক্তার আলী-বৈদ্যুতিক পাখা। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মতিয়ার রহমান-টিউবওয়েল, রোকনুজ্জামান-ফুটবল, মহিদুল ইসলাম-মোরগ, জুয়েল রানা-তালা, আনোয়ার হোসেন-বৈদ্যুতিক পাখা, তহিদুল ইসলাম-ভ্যানগাড়ি, লাল্টু মিয়া-ক্রিকেট ব্যাট ও রাকিব আহম্মেদ সন্টু-ঘুরি। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাইদুর রহমান-তালা, আব্দুল কাদের বিশ্বাস-মোরগ, মিজানুর রহমান-টিউবওয়েল ও নজিবুল ইসলাম সাগর-ফুটবল। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মেহবুব পারভেজ-মোরগ, নুরুল ইসলাম-বৈদ্যুতিক পাখা, মতিয়ার রহমান-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বসির আহমেমদ-ফুটবল, মিজানুর রহমান-তালা, নাসির উদ্দীন-মোরগ ও আখের আলী--বৈদ্যুতিক পাখা। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রবিউল হক-টিউবওয়েল, আসলাম উদ্দীন-ফুটবল, বিল্লাল হোসেন-তালা, জিল্লুর রহমান-ক্রিকেট ব্যাট ও আলা উদ্দীন-মোরগ। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মামুন অর রশিদ-ক্রিকেট ব্যাট, খাদেমুল বাসার-ঘুড়ি, সেলিম রেজা-তালা, মহাবুল হোসেন-বৈদ্যুতিক পাখা, লিপ্টন মিয়া-ফুটবল, জামাল উদ্দীন-ভ্যানগাড়ি, বাদশা মুফতি-টিউবওয়েল ও বাচ্চু মিয়া-মোরগ প্রতীকে লড়ছেন।

১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে বেগম খাতুন-বক, রুমি আক্তার-বই, মমতাজ খাতুন-মাইক, আল্পনা খাতুন-তালগাছ, আসমা বেগম-কলম, নাছিমা খাতুন-ক্যামেরা, শিউলি খাতুন-জিরাফ ও আলেয়া বেগম-সূর্যমুখি ফুল। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে জাহানারা খাতুন-সূর্যমুখি ফুল, নাছিমা বেগম-মাইক, রোমেলা খাতুন-বক ও বিউটি খাতুন-হেলিকপ্টার। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে লাখি খাতুন-তালগাছ, আকলিমা খাতুন-হেলিকপ্টার, নাজমা খাতুন-জিারফ, আসান্নুর বেগম-সূর্যমুখি ফুল, রোজিনা পারভীন-বক, সাথী আক্তার-মাইক, খালেদা ফেরদৌস-বই ও সারমিন নাহার-কলম প্রতীকে লড়ছেন।

চেয়ারম্যান পদে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টেবিল ফ্যান, মহিউল আলম-চশমা, সিকদার রাকিব হাসান-ঘোড়া, শফিকুল ইসলাম-রজনিগন্ধা, বখতিয়ার হোসেন-মোটরসাইকেল, কাজী আমিরুল ইসলাম-আনারস, জিসান মিয়া-টেলিফোন ও নিলুয়ার হোসেন-অটোরিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সুমন আলী-টিউবওয়েল, দুলু মিয়া-ফুটবল, শওকত আলী-বৈদ্যুতিক পাখা, মাসুদ ইকবাল-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামাদ আলী-তালা, সোহানুর রহমান-ফুটবল, মাফুজুর রহমান-মোরগ, আব্দুল্লাহ-ভ্যানগাড়ি ও জাফর উল্লাহ শারাফাত-বৈদ্যুতিক পাখা। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে কামরুল হাসান-বৈদ্যুতিক পাখা, আবুল কালাম আজাদ-ভ্যানগাড়ি, তুরাপ আলী-মোরগ, রফিকুল ইসলাম-ফুটবল ও জাফর ইকবাল-টিউবওয়েল। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, আশাদুল হক-টিউবওয়েল, জামাল হোসেন-ভ্যানগাড়ি, সুবারেক মণ্ডল-বৈদ্যুতিক পাখা, মহির উদ্দিন মণ্ডল-তালা, উসমান গনি-মোরগ ও মেহের উদ্দীন-ফুটবল। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আফীল উদ্দীন-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, টোকন উদ্দীন-মোরগ, মনোয়ার হোসেন-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মানোয়ার হোসেন-টিউবওয়েল, সুজন মিয়া-ভ্যানগাড়ি, ডালু মালিতা-ফুটবল ও মুরাদ আলী-মোরগ। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সমসের আলী-ক্রিকেট ব্যাট, রায়হান উদ্দীন-ভ্যানগাড়ি, ইমরান হোসেন-ফুটবল, বিল্লাল হোসেন-বৈদ্যুতিক পাখা, শাকের আলী-টিউবওয়েল, রাসেল আহম্মেদ-তালা, সারজাদুল ইসলাম-মোরগ ও রাজু আহমেদ-ঘুড়ি। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছানোয়ার হোসেন-তালা, কাজল-মোরগ, শহিদুল ইসলাম-ফুটবল ও আশাদুল ইসলাম-টিউবওয়েল প্রতীকে লড়ছেন।

১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে সুর্বনা শোভা-সূর্যমুখী ফুল, গুলশানারা খাতুন-মাইক, রোকসানা খাতুন-বক, ডলি খাতুন-তালগাছ রও ময়না খাতুন জিরাফ। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে রিক্তা খাতুন-বক, জাহানারা খাতুন-হেলিকপ্টার, শাহানাজ খাতুন-তালগাছ, সুফিয়া খাতুন-মাইক ও সালেহা খাতুন-সূর্যমুখী। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে পারুলা খাতুন-মাইক, হামিদা-হেলিকপ্টার, ছাহেরা বেগম-সূর্যমুখী ফুল, সুন্দরী খাতুন-জিরাফ, সেলিনা বেগম-তালগাছ ও শামিমা খাতুন-বক প্রতীকে লড়ছেন।

উল্লেখ্য, শংকরচন্দ্র ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৫৯ ও পুরুষ ৯ হাজার ৭১০ জন। মাখালডাঙ্গা ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩জন। এর মধ্যে নারী ৯ হাজার ৬১৫ এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৬৫ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)